বিয়ের পিঁড়িতে জামিল, সঙ্গে মুনমুন প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ ঈদ উৎসব না ফুরাতেই যেন সিরিজ বিয়ের ধুম পড়েছে বিনোদন পাড়ায়। সংগীতপরিচালক নিধি, অভিনেতা শামীম হাসান সরকারের পর এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ‘মীরাক্কেল’ ফেরত অভিনেতা জামিল হোসেন। পাত্রী তরুণ অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। জানা গেছে, তারা লম্বা সময় ধরেই মন দেওয়া নেওয়া করছিলেন। অবশেষে রবিবার (৬ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। একই দিন রাতে বিয়ের ছবি প্রকাশ করে জামিল হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। বলা দরকার, নোয়াখালীর ছেলে জামিল হোসেনের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে পুরোদমে অভিনয়ে পা রাখেন জামিল। অন্যদিকে মুনমুন আহমেদ মুন টিভি নাটকে অভিনয় করে অল্প সময়েই ভালো পরিচিতি পেয়েছেন। Download PhotoCard SHARES বিনোদন বিষয়: বিনোদনসংগীতপরিচালক