ঠাকুরগাঁও-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান।

দলটির আমির পীর সাহেব চরমোনাই হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামকে ঠাকুরগাঁও-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ঠাকুরগাঁও জেলা সহসভাপতি মাওলানা মুহাম্মাদ মুছা আলম ও মুহাম্মাদ আনোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা তানভীর আহমাদ তাক্বী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল মোত্তালেব এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা।