কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১ প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর গামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হালিম মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আলমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হালিম মণ্ডল খয়েরপুর গ্রামের মৃত কলম মণ্ডলের ছেলে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার সময় বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার। ওই সময় মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদের ওপর থেকে দেশীয় অস্ত্র ফালা ছুড়ে মারেন কেউ। ফালা সরাসরি হালিমের গলার মধ্যে ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে হালিমের পরিবারের লোকজন লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদীর সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছিল। ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হয়। সেই ঘটনাস্থলে যাওয়ার জন্য হালিম বাড়ি থেকে বের হলে পথে মান্নান মেম্বার সমর্থকের নজরুলের বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারলে হালিমের গলায় লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ জানান, আলমপুর এলাকায় সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর গামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হালিম মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১০ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আলমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। হালিম মণ্ডল খয়েরপুর গ্রামের মৃত কলম মণ্ডলের ছেলে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার সময় বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাচ্ছিলেন হালিম সর্দার।
ওই সময় মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদের ওপর থেকে দেশীয় অস্ত্র ফালা ছুড়ে মারেন কেউ। ফালা সরাসরি হালিমের গলার মধ্যে ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে হালিমের পরিবারের লোকজন লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদীর সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছিল। ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হয়। সেই ঘটনাস্থলে যাওয়ার জন্য হালিম বাড়ি থেকে বের হলে পথে মান্নান মেম্বার সমর্থকের নজরুলের বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারলে হালিমের গলায় লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ জানান, আলমপুর এলাকায় সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।