নয়াপল্টনে গাড়ির ‘ধাক্কায়’ প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

রাজধানীর নয়াপল্টনে অজ্ঞাত গাড়ির ‘ধাক্কায়’ মিজানুর হাওলাদার (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিজানের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। বাবার নাম মফিজ হাওলাদার।

 

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান নীরব বলেন, ভোর ৫টার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে সড়কে মিজানকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুতগতির কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সকাল পৌনে ৭টার দিকে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।