বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

তাই বিশেষ এই দিনে বাইরে থেকে কিনে আনার বদলে ঘরেই তৈরি করতে পারেন নরম, মাখন-দারুচিনির ঘ্রাণে ভরা সুস্বাদু সুইডিশ ক্যানেলবুলে। রেসিপিটি সহজ, আর গরম গরম বানের ঘ্রাণেই জমে উঠবে বিকেলের নাশতা। আসুন জেনে নেওয়া যাক দারুচিনি রোল বা সিনামন রোল বাড়িতে কীভাবে তৈরি করবেন-

উপকরণ

  • ময়দা দেড় কাপ
  • হালকা গরম পানি বা দুধ আধা কাপ
  • ইস্ট ১ চা চামচ
  • মাখন ২ টেবিল চামচ
  • নরম মাখন ১ কাপ কাপ
  • ব্রাউন সুগার বা চিনি ৩ কাপ
  • দারুচিনি গুঁড়া ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি ছোট বাটিতে হালকা গরম পানি বা দুধের সঙ্গে চিনি ও ইস্ট মিশিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। ইস্টের ওপর ফেনা উঠলে বুঝবেন এটি ব্যবহারের জন্য প্রস্তুত।
এবার একটি বড় বাটিতে ময়দা ও লবণ নিন। এর সঙ্গে ইস্টের মিশ্রণ ও গলানো মাখন দিয়ে ভালোভাবে মেখে নরম ও সফট ডো তৈরি করুন। ডো-এর গায়ে সামান্য তেল বা মাখন মেখে বাটিটি ঢেকে গরম জায়গায় প্রায় ১ ঘণ্টা রেখে দিন। এ সময়ের মধ্যে ডো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে।

এদিকে পুর তৈরি করে নিন। একটি ছোট বাটিতে নরম মাখন, ব্রাউন সুগার ও দারুচিনি গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। ডো ফুলে উঠলে আবার ভালোভাবে মথে নিন। এরপর ময়দা ছিটানো জায়গায় ডোটি রেখে রুটির মতো বড় ও আয়তাকার করে বেলে নিন। পুরো ডো-এর ওপর সমানভাবে দারুচিনি, মাখন ও চিনির পুর ছড়িয়ে দিন।

একপাশ থেকে শক্ত করে রোল করে নিন। এরপর ধারালো ছুরি দিয়ে সমান আকারে স্লাইস করে কাটুন। একটি ৭ ইঞ্চি মোল্ড বা বেকিং প্যানে সামান্য তেল বা মাখন ব্রাশ করে রোলগুলো পাশাপাশি সাজিয়ে রাখুন। ঢেকে আরও ৫ মিনিট রেখে দিন।

চুলায় একটি ভারী প্যান বা কড়াই বসিয়ে ভেতরে একটি স্ট্যান্ড রাখুন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট প্রি-হিট করুন। এরপর রোলসহ মোল্ডটি স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকনা দিয়ে মাঝারি-কম আঁচে প্রায় ১৫-১৮ মিনিট বেক করুন।

দারুচিনি রোল সিদ্ধ ও সুন্দরভাবে ফুলে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হলে ওপর থেকে পছন্দমতো ক্রিম চিজ বা সুগার গ্লেজ ছড়িয়ে পরিবেশন করুন।