শৈলকুপায় ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র নিহত প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টরচাপায় তাওহীদ (১০) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসারা ৩য় শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, রবিবার সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। সেসময় ভাটার মাটি টানা ট্রাক্টর পেছানোর সময় ওই শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: শৈলকুপায় ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্র নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টরচাপায় তাওহীদ (১০) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসারা ৩য় শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, রবিবার সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। সেসময় ভাটার মাটি টানা ট্রাক্টর পেছানোর সময় ওই শিশুটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।