জামালপুরে দুর্গন্ধযুক্ত বস্তা ঘিরে আতঙ্ক, খুলে যা মিলল

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

জামালপুর পৌর শহরের ফকিরপাড়া মোড়ে দুর্গন্ধযুক্ত একটি বস্তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বস্তাটি খুলে ভেতরে একটি মৃত কুকুর দেখতে পান। এতে বস্তাটি ঘিরে তৈরি হওয়া আতঙ্কের অবসান ঘটে।

রোববার (১১ অক্টোবর) সকালে ফকিরপাড়া মোড়ে বস্তাটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

বিজ্ঞাপন

বস্তাটি থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে এর সন্ধান পান। তবে বস্তাটির ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত হতে না পেরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। পরে খোঁজাখুঁজি করে একটি ময়লাযুক্ত বস্তা দেখতে পান তারা। বস্তাটির ভেতরে কী রয়েছে, তা নিয়ে সন্দেহ তৈরি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুটি গাড়ি আসে।

বিজ্ঞাপন

পরে জামালপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে দেখেন। এ সময় বস্তার ভেতরে একটি মৃত কুকুর পাওয়া যায়। পরে বস্তাটিকে ঘিরে তৈরি হওয়া আতঙ্ক কেটে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বস্তাটি খুলে একটি মৃত কুকুর দেখতে পান।

তিনি আরও বলেন, মৃত প্রাণী যত্রতত্র ফেলে না রেখে নির্ধারিত স্থানে নিরাপদভাবে অপসারণ করা উচিত। এতে দুর্গন্ধ ছড়ানো, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি কমবে। পাশাপাশি এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।