ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের আঙুল ট্রেনে কাটা পড়েছে। রাজধানীর খিলগাঁওয়ে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা জানায়, খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠতে গিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। এতে তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: আঙুলজরুরি