দুর্নীতির অভিযোগ ওঠায় এনবিআরের সচিব ফয়সালকে বদলি প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪ দুর্নীতির অভিযোগ উঠায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। রোববার (৩০ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মো. শাহিদুজ্জামানের সই করা চিঠিতে বদলির আদেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বছর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পায়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্যও পাওয়া যায়। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: এনবিআরদুর্নীতিরফয়সালকে