ভিসা ও ইকামার ফি বাড়িয়েছে সৌদি আরব প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫ ভিসা ও ইকামার ফি বাড়িয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশ-এর বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি এই ফি হালনাগাদ করেছে। গলফ নিউজ জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী সৌদি আরব ছাড়তে ও পুনঃপ্রবেশে ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ সৌদি রিয়াল। ইকামা নবায়নের ফি ৫১ দশমিক ৭৫ রিয়াল এবং একেবারে দেশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল। এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি ২৮ দশমিক ৭৫ রিয়াল। পাসপোর্টে তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে ৬৯ রিয়াল। পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে কিছু শর্ত মানতে হবে। তা হলো- ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। তবে ১৪ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: ইকামারভিসা