কোটচাঁদপুরে আ. লীগ ও যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন—কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে ও বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ইবাদত হোসেন (৩৫)। অপরজন হলেন—কোটচাঁদপুর পৌরসভার রেলস্টেশন দর্গাতলা পাড়া এলাকার মো. আশাদুল ইসলামের ছেলে ও কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান ডালিম (৪২)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: কোটচাঁদপুরে আ. লীগ ও যুবলীগের ২ সদস্য গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন—কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে ও বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ইবাদত হোসেন (৩৫)। অপরজন হলেন—কোটচাঁদপুর পৌরসভার রেলস্টেশন দর্গাতলা পাড়া এলাকার মো. আশাদুল ইসলামের ছেলে ও কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান ডালিম (৪২)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।