শাস্তির মুখোমুখি হবেন ‘ভুয়া মুক্তিযোদ্ধারা’ প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪ সারা দেশে প্রায় আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে সনদ নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে এবার ঐসব ভুয়া মুক্তিযোদ্ধারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মন্ত্রণালয়। তিনি আরো বলেন, দ্রুতই জেলা-উপজেলায় এ তালিকা পাঠানো হবে। তারা যে ভাতা ভোগ করেছেন তা ফেরত আনা হবে। কেউ মারা গেলে তাদের পরিবারের সুবিধাভোগী সদস্যদের এই টাকা ফেরত দিতে হবে। আবার কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ব্যবহার করে যেকোনো সরকারি সুবিধা বা ছেলেমেয়ের চাকরি নিয়ে থাকেন তাও বাতিল করা হবে। এই বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। SHARES জাতীয় বিষয়: চাকরিসুবিধাভোগী