আরামিট সিমেন্টের পর্ষদ সভা স্থগিত প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট পিএলসির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বুধবার ০৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভা পরিচালনার জন্য প্রয়োজনীয় কোরাম পূরণ করতে ব্যর্থ হওয়ায় তা স্থগিত করা হয়েছে। আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: ডিএসইপরিচালনারস্থগিত