ডিমের মসলা কারির রেসিপি জেনে নিন প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ গরম ভাতের সঙ্গে ডিমের তরকারি থাকলে আর কিছুই লাগে না। ঘরে মাছ-মাংস না থাকলে তাই ঝটপট রান্না করে ফেলা হয় ডিম। ডিমের ঝোল খেতে খেতে স্বাদে একঘেয়েমি চলে আসলে রান্না করে ফেলতে পারেন মজাদার মসলা কারি। ভাতের পাশাপাশি খিচুড়ির সঙ্গেও দারুণ জমবে এই পদ। রেসিপি জেনে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন। আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা ও কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে নাড়ুন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে স্বাদ মতো মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিন। তেল উঠে আসলে ৪টি ডিম ভেঙে দিয়ে দিন। এমনভাবে দেবেন যেন কুসুম আস্ত থাকে। উপরে গোলমরিচের গুঁড়া ও ধনিয়া পাতা কুচি ছিটিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে দেবেন। ডিম শক্ত হয়ে গেলে ভাঁজ করে উল্টে দিন। আরও এক মিনিট রেখে নামিয়ে নিন। Download PhotoCard SHARES লাইফস্টাইল বিষয়: আধাডিমের