‘জেড’ ক্যাটাগরিতে ৫ কোম্পানি প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানান হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আরামিট লিমিটেড, সাইফ পাওয়ারটেক এবং জেনেক্স ইনফোসিস পিএলসি। সূত্র মতে, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে। Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: ক্যাটাগরিডিএসই