সারা টেন্ডুলকার যেন রাজকন্যা, শাড়িতেই ছিল রাজকীয় ছোঁয়া প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ ক্রিকেটের মাঠে তার পরিচয় বাবার নামের সঙ্গে জড়িয়ে থাকলেও ফ্যাশনের দুনিয়ায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সারা তেন্ডুলকার। সারা তার ফ্যাশন সেন্সে বলিউডের তারকাদের ছোঁয়া খুঁজে পান অনেকেই। কখনো ওয়েস্টার্ন, কখনো ট্র্যাডিশনাল-প্রতিটি সাজেই থাকে পরিমিত আভিজাত্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে সারাকে দেখা গেছে চোখধাঁধানো নীল শাড়িতে। শাড়ির রংটি ছিল টিফানি ব্লু-শান্ত, কোমল অথচ দারুণ নজরকাড়া। তার ওপর ছড়িয়ে থাকা সূক্ষ্ম মোটিফ ও জারির কাজ পুরো পোশাকটিকে দিয়েছে উৎসবের আমেজ। শাড়িটি ডিজাইনার করেছেন ঋতু কুমার। সিল্ক-সাটিনের ‘এমারাল্ড সাতনাম’ শাড়িটি বেশ নজড়কাড়া। বিজ্ঞাপন ছবি: ইনস্টাগ্রাম থেকে শাড়ির পাড়জুড়ে এবং পুরো কাপড়জুড়ে সূক্ষ্ম জারির কাজ, যা নীল রঙের ওপর তৈরি করেছে মৃদু ঝলমলে আবহ দিয়েছে। সঙ্গে ছিল স্লিভলেস ব্লাউজ। ব্লাউজের সরল কাট শাড়ির জমকালো কাজকে আরও স্পষ্ট করে তুলেছে।ঐতিহ্যবাহী ফল-পল্লু স্টাইলে পরে শাড়িতেটি আরো আকর্ষণীয় করে তুলেছে। শাড়িটির মূল্য প্রায় ভারতীয় রুপিতে ২.১ লাখ রুপি। ছবি: ইনস্টাগ্রাম থেকে শাড়ির সঙ্গে সারার গয়না ছিল যথেষ্ট নজরকাড়া। গলায় পাথর বসানো একটি স্টেটমেন্ট নেকলেস এবং তার সঙ্গে মানানসই কানের দুল বেছে নিয়েছিলেন। দুই হাতজুড়ে চুড়ির সাজও ছিল। তবে গয়না বেশি হলেও লুকটি ভারী লাগেনি। নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল পাথরের গয়না তৈরি করেছে একেবারে রাজকীয় আবহ। বিজ্ঞাপন ছবি: ইনস্টাগ্রাম থেকে সারার হেয়ারস্টাইলেও ছিল ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। মাথার ওপর আলগা ঢেউ খেলানো চুল পেছনে গুছিয়ে নিয়েছিলেন। সামনের কয়েক গোছা চুল রাখা হয়েছিল মুখের দুই পাশে, যা পুরো লুকটিকে আরও স্বাভাবিক করেছে। নজরকাড়া ছিল পেছনে জড়িয়ে থাকা সাদা ফুলের গজরা। নীল শাড়ির সঙ্গে সাদা ফুলের এই বৈপরীত্য সারার সাজে এনে দিয়েছে উৎসবের আবহ। ছবি: ইনস্টাগ্রাম থেকে এত জমকালো পোশাকের সঙ্গে মেকআপে বাড়তি কিছু না করাই ছিল সারার সাজের অন্যতম আকর্ষণ। ম্যাট বেসের ওপর রাখা হয়েছিল স্বাভাবিক ফিনিশ। ঠোঁটে ছিল মভ-গোলাপি শেড, সঙ্গে গালে হালকা গোলাপি ব্লাশ। নাকে সূক্ষ্ম কনট্যুর এবং চোখে রাখা হয়েছিল নরম, অনুজ্জ্বল টোনের আইশ্যাডো। আরও পড়ুন তামান্নার অফ-শোল্ডার ব্লাউজেই বদলে দিলো পুরো লুক চোখের পাতার কাছাকাছি টানা কাজল ও সরু আইলাইনার চোখের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। কপালের মাঝখানে ছোট্ট টিপ পুরো সাজে যোগ করেছে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। বিজ্ঞাপন Download PhotoCard SHARES লাইফস্টাইল বিষয়: শাড়িতেই ছিল রাজকীয় ছোঁয়াসারা টেন্ডুলকার যেন রাজকন্যা