ত্বকের প্রয়োজন বুঝে ফেসিয়াল করুন, বাড়বে সৌন্দর্য

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

প্রতিদিনের ব্যস্ততা, ধুলাবালি এবং পরিবেশের ক্ষতিকর প্রভাবে আমাদের ত্বক ধীরে ধীরে তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। প্রতিদিনের সাধারণ রূপচর্চার পাশাপাশি ত্বকের গভীরের ময়লা পরিষ্কার করতে, রক্ত সঞ্চালন বাড়াতে এবং মরা কোষ সরিয়ে সতেজতা ফিরিয়ে আনতে ফেসিয়ালের ভূমিকা অপরিসীম।

তবে নিজের ত্বকের ধরন এবং প্রয়োজন না জেনে শুধু ট্রেন্ড দেখে ফেসিয়াল করানো মোটেও ঠিক নয়। পার্লারে যাওয়ার আগে জেনে নেওয়া যাক কোন ফেসিয়ালের ঠিক, কী ধরনের বিশেষত্ব ও উপকারিতা রয়েছে।

​ফ্রুট ফেসিয়াল

আপনি যদি প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা পছন্দ করেন, তবে ফলমূলের নির্যাস সমৃদ্ধ এই ফেসিয়ালটি বেশ কার্যকরী। বিশেষ করে স্পর্শকাতর বা সংবেদনশীল ত্বকের জন্য এটি খুবই উপযোগী, যা ত্বকের গভীরে পুষ্টি ও আর্দ্রতা জোগায়।

ডায়মন্ড ফেসিয়াল

ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং বলিরেখা দূর করতে ডায়মন্ড ফেসিয়ালের জুড়ি নেই। এটি ত্বকের পিগমেন্টেশন বা কালচে দাগ হালকা করে ত্বককে করে তোলে মসৃণ ও টানটান।

​পার্ল ফেসিয়াল

যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং রোদে পোড়া ভাব রয়েছে, তাদের জন্য পার্ল ফেসিয়াল বেশ উপকারী। এটি ত্বকের তেলের ভাব নিয়ন্ত্রণে এনে গভীর থেকে পরিষ্কার করে, যার চমক থাকে দীর্ঘদিন।

​স্কিন টাইটেনিং ফেসিয়াল

বয়সের ছাপ কিংবা যত্নের অভাবে ত্বক কিছুটা শিথিল হয়ে পড়লে এই ফেসিয়াল করা যেতে পারে। এটি ত্বকের টিস্যুকে পুনরুজ্জীবিত করে ঝুলে পড়া ত্বককে টানটান করতে সাহায্য করে।

​গোল্ড ফেসিয়াল

যেকোনো উৎসব বা স্পেশাল অনুষ্ঠানের আগে ম্লান ত্বকে নতুন প্রাণ ফিরিয়ে আনতে গোল্ড ফেসিয়াল খুব জনপ্রিয়। এটি ত্বকে একটি চমৎকার সোনালি গ্লো বা উজ্জ্বল আভা এনে দেয়।